আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ‘রহনপুর পরিবেশক সমিতিসহ কার্যালেয়র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ মে) রাতে রহনপুর পৌরসভার কলেজ মোড়ে অর্ন্তগত হাজী মার্কেট নিচ তলায় এ পরিবেশক সমিতি কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় ফিতা কেটে সমিতি ও কার্যালয়ের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মাননীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি সভাপতি জিয়াউর রহমান। পরে রহনপুর পরিবেশক সমিতির সভাপতি ফজলুর রহমান জেল্টু সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে রহনপুর মেয়র মতিউর রহমান খাঁন ও বাংলাদেশ আওয়ামী লীগের বোয়ালিয়া ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক দুলাল আলী। আরো বক্তব্য রাখেন রহনপুর পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিভিন্ন কোম্পানির পরিবেশক বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ষ্টেশন বাজার সমবায় সমিতির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, পরিবেশক আখতারুজ্জামান প্রমুখ।