আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিয়াউর রহমান জিয়া। সীমান্তবর্তী এলাকা গবীব অসহায় দরিদ্র, দুস্থ গবির, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ নারী-পুরুষসহ ভবঘুরে পাগলদের মাঝে এ কম্বল বিতরণ করেন। প্রত্যন্ত অঞ্চলে জনজীবনের শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজনে শীতবস্ত্র।
শীতার্ত অসহায়, দুস্থ ও পাগল মানুষের উষ্ণতা দিতে তার নিজ দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াচ্ছে তিনি। জিয়াউর রহমান যুক্তরাষ্ট্র অবস্থান করায় তার পক্ষে কম্বল বিতরণ রহনপুরে জিয়া ছাত্রাবাসে ম্যানেজার হিমেলসহ ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা।