বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন ভারতীয় নাগরিক আহত

রিপোর্টারের নাম / ২১৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২১, ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ

আজিজুল হক,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কে অটো রিকশা চালিত সিএনজির তিন যাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গতকাল সোমবার রাত এগারোটার দিকে ওই সড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাক ও সিএনজি ধাক্কায় এ ঘটনা ঘটে। আহত তিন নারী ভারতীয় নাগরিক। এদের মধ্যে আমেনা (৫৫) অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহত অপর দুইজন হাজরা ও পারভীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের তিনজনের কাছে ভারতীয় পাসপোর্ট ছিল। তাঁরা ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সোমবার সকালে তাঁরা বাংলাদেশের হিলি সীমান্ত হয়ে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে বৈরতলা গ্রামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে আসছিলেন।

 

আফজাল হোসেন নামে সিএনজির এক যাত্রী বলেন, হিলি চেকপোস্ট হয়ে গোমস্তাপুরে ফিরছিলেন। পথে নওগাঁর সাপাহার থেকে দুটি সিএনজিতে রহনপুর এলাকার কয়েকজন ভারতগামী রোগীসহ তাঁরা রহনপুরে ফিরছিলেন। হঠাৎ রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে ট্রাকটি বেগতিতে চালিয়ে পালিয়ে যায়।

 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.ফিরোজ আলী বলেন, তিনজনই গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আমেনার অবস্থা গুরুতর। তাঁর চোখ ও মাথায় বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। অপর দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এঘটনা কেউ থানায় অভিযোগ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর