বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গৌরব ও প্রত্যয়ের নতুন সূচনায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে-২০২৫ উদযাপন

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ

 

 

আনন্দ, আবেগ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে ৩০ এপ্রিল, (বুধবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হলো “গ্র্যাজুয়েশন ডে ২০২৫”। গাকৃবির উইন্টার ২০২৩ টার্মের বিএস (কৃষি) প্রোগ্রামের ১৬তম ব্যাচ, বিএস (ফিশারিজ) এর ১২তম ব্যাচ, বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এর ৮ম ব্যাচ এবং ডিভিএম প্রোগ্রামের ৯ম ব্যাচসহ ৪টি অনুষদের মোট ৩১৩ জন ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটগণ ছিলেন আজকের গ্র্যাজুয়েশন দিবসের মধ্যমণি। দিনটি ছিল ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি এবং নতুন দিগন্তে পথচলা শুরুর এক মহিমান্বিত ক্ষণ। বিশ্ববিদ্যালয়ের সবুজ-শ্যামল প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন চত্বরে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের নিকট শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি এ শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। পরে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গ্র্যাজুয়েশন দিবসের উপর একটি তাৎপর্যপূর্ণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত থেকে সভাকে মহামান্বিত করেন। এ সময় গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম, ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সভা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মুখা এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে। এরপর চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব অংশের ফলাফল উপাচার্যের সমীপে উপস্থাপন করেন। পরে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন বক্তব্যে উঠে আসে তাদের চার বছরের স্মৃতি, শিক্ষকদের অবদান এবং বিশ্ববিদ্যালয় জীবনের মূল্যবান অভিজ্ঞতা। শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পর তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্য প্রদান করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আজকের এই গ্র্যাজুয়েশন ডে কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের শিক্ষার্থীদের জীবনের এক মহান অভিযাত্রায় সূচনা। কৃষিভিত্তিক জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে তারা দেশ ও জাতির উন্নয়নে নিজেদের সক্রিয়াভাবে নিয়োজিত করবে এই আমাদের প্রত্যাশা।” বক্তব্যে উপাচার্য আরো বলেন, “তোমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছো, সুতরাং বিদ্যমান নানা চ্যালঞ্জ মোকাবেলা করে এখন দেশ গঠনেও নেতৃত্ব দিবে।” মানবিক নেতৃত্বের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের সুখী-সমৃদ্ধ জীবন কামনা করে সভাপতির বক্তব্য সমাপ্ত করেন উপাচার্য। অতিথিবৃন্দের সাথে গ্র্যাজুয়েটদের ফটোসেশনের মাধ্যমে জমকালো এ দিবদের সমাপ্তি ঘটে। এ দিকে গ্র্যাজুয়েশন ডে উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে ছিল সাজ-সজ্জা, ব্যানার-পোস্টার, ফটো কর্নার ও স্মৃতিচারণার বিভিন্ন আয়োজন। পুরো দিনটি ছিল এক আনন্দঘন মিলনমেলা, যেখানে শিক্ষার্থীদের চোখে ছিল আনন্দ-অশ্রু আর হৃদয়ে ছিল নতুন স্বপ্নের আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর