শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রামীণফোন-চরকির যৌথ উদ্যোগ: মোবাইল ব্যালেন্স দিয়ে কনটেন্ট কিনতে পারবেন গ্রাহকরা

রিপোর্টারের নাম / ৭৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৬, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট

 

[ঢাকা, ০৬ মে ২০২৫] ডিজিটাল বিনোদন জগতে গ্রাহকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে একত্রে কাজ কাজ করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিনোদন প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠান দুটির এ উদ্যোগের মাধ্যমে এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা মোবাইল ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

 

গতকাল ৫ মে ২০২৫ সন্ধ্যায় ঢাকার চরকির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। গ্রামীণফোন ও চরকি—উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডেপুটি হেড অব ফাইন্যান্স অংকুর সাহা এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস। চরকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এবং মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান।

 

ডিজিটাল কনটেন্টের প্রাপ্যতা আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গ্রামীণফোন ও চরকির যৌথ এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণফোন গ্রাহকরা চরকি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সময় ‘গ্রামীণফোন’ অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে খুব সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। উদ্যোগটির অংশ হিসেবে, এখন গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ২৮৯ টাকার মোবাইল ব্যালেন্স ব্যবহার করে তিন মাসের জন্য চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। ফলে চরকির নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজসহ পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন কনটেন্ট আরও সহজে উপভোগ করতে পারবেন তারা।

 

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “আমরা গ্রাহকদের ডিজিটাল জীবনধারা সহজ করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। গ্রাহকের এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ বিনোদন। চরকির সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই আমাদের গ্রাহকরা এখন আরও সহজে ও নিরবচ্ছিন্নভাবে মানসম্পন্ন দেশীয় কনটেন্ট উপভোগ করতে পারবেন।”

 

গ্রামীণফোনের সাথে এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “বিশ্বমানের বাংলাদেশি কনটেন্ট নির্বিঘ্নে দর্শকের কাছে পৌঁছে দিতে চরকি প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব চরকির সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে, সেই সাথে আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দর্শকদের জন্য এ সুবিধা নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

 

যৌথ এ উদ্যোগটি গ্রাহকের ডিজিটাল সেবাপ্রাপ্তি সহজীকরণের পাশাপাশি সারাদেশের কোটি কোটি মানুষের জন্য প্রিমিয়াম ডিজিটাল কনটেন্ট প্রাপ্তির সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে গ্রামীণফোনের অবস্থানকে সুদৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর