মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গ্রাহকদের জন্য প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন অভিজ্ঞতা নিশ্চিত করতে ট্যাপম্যাডের সাথে চুক্তিবদ্ধ হলো গ্রামীণফোন 

ডেস্ক রিপোর্ট / ৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট 

বাংলাদেশের দর্শকদের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রিমিয়াম ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে।

 

এই পার্টনারশিপের মাধ্যমে এখন থেকে ট্যাপম্যাডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবার সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। ফলে সারা বিশ্বে জনপ্রিয় ক্রীড়া আসরের লাইভ সম্প্রচারের পাশাপাশি সিনেমা, নাটক ও অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ উপভোগ করতে পারবেন তারা।

 

গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে মাইজি-পি অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ এবং ট্যাপম্যাড ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড বা আলাদা পেমেন্ট গেটওয়ে ছাড়াই শুধুমাত্র মোবাইল ব্যালেন্স ব্যবহার করে প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করতে পারবেন। দুটি প্যাকেজের মধ্যে সাপ্তাহিক প্যাকেজের মূল্য ৫৫ টাকা এবং মাসিক প্যাকেজের মূল্য ১১০ টাকা।

 

আজ গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান এবং ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা এ বিষয়ক সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।

 

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান বলেন, “ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করে গ্রাহকদের ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। ট্যাপম্যাডের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি বিশ্বমানের ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা এবং গ্রামীণফোন মোবাইল ব্যালেন্সের মাধ্যমেই নির্বিঘ্নে সেবাটি গ্রহণ করতে পারবেন তারা। গ্রাহকদের পরিবর্তিত ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ করতে এটি আমাদের আরেকটি পদক্ষেপ।”

 

ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ট্যাপম্যাডের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট সহজে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। এই পার্টনারশিপকে আরো সমৃদ্ধ করতে এবং তাদের জন্য আরো সুবিধা নিশ্চিত করতে আগ্রহী আমরা।

 

সংযোগ ও প্রিমিয়াম ডিজিটাল কনটেন্টের সমন্বয়ে গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এই পার্টনারশিপ সেই ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন। পাশাপাশি সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে যতটা সম্ভব নির্বিঘ্ন করে তুলছে কোম্পানিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর