বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির এনজিও এর কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৬, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ

চট্রগ্রাম প্রতিনিধি আহমাদ রেজা

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে এক বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।রোববার রাত সোয়া আটটার দিকে উপজেলার লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ২৬ বছর বয়সী চম্পা চাকমা রাঙ্গামাটি জেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ছাক্রাছড়ি এলাকার বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া বেসরকারি সংস্থা পদক্ষেপে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশের ভাষ্য, মাস দুয়েক আগে ওই এলাকার এনাম নামের একজন বোনের মাধ্যমে বেসরকারি সংস্থা পদক্ষেপ থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে নির্দিষ্ট সময়ে মাসিক কিস্তি পরিশোধ না করায় সম্প্রতি এনামের সঙ্গে চম্পার কথা কাটাকাটি হয়।

 

এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে ছুরি নিয়ে লালানগরের ধামাইরহাটে চম্পার অফিসের নিচে অপেক্ষা করতে থাকেন এনাম। রাত সোয়া আটটার দিকে চম্পা অফিস থেকে নামলে আরেক দফা কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে চম্পাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এনাম।

 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন , ‘ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন এনাম। ক্ষত খুব বেশি বড় না হলেও তার শ্বাসনালী কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর