বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মঞ্জুরুল আলম

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অত্র ওয়ার্ডের মেম্বার মঞ্জুরুল আলম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।

 

মঞ্জুরুল আলম বলেন, চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

 

 

তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

 

 

তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর