মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

চাঁদ দেখা গেছে সৌদি আরবে সেহরির মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র রমজান

মোঃ রাকিব হোসেন সৌদি আরব  / ৫৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ

মোঃ রাকিব হোসেন সৌদি আরব 

 

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ঘোষণা অনুযায়ী,  মঙ্গলবার দিবাগত রাত (১৮ ফেব্রুয়ারি )  প্রথম সেহরি করার  মধ্যে দিয়ে  দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সঙ্গে সঙ্গে সংযুক্ত আরব আমিরাতও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্টিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হচ্ছে।

 

তথ্য মতে, সৌদি আরবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।

 

কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন।

 

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। অর্থাৎ ওইদিন রোজা শুরু হবে।

 

বাংলাদেশে আগামীকাল বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর