মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক এক

রিপোর্টারের নাম / ৭২ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ২৬, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাতান নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল।

 

আটক আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ার মো. কাশেম আলীর ছেলে মো. হাসান তারেক ওরফে পাতান (৩৮)।

 

ডিএনসির এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত আট টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেলষ্টেশন প্রান্তিক পাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালায়। এসময় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাসান তারেক ওরফে পাতানের দেহতল্লাশী করে ইয়াবা ট্যাবলেট-৫০পিস এবং নগদ অর্থ ৪০ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়।

 

ডিএনসির পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী হাসান তারেক ওরফে পাতান এর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(ক)/২৬(১) ধারা মোতাবেক ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর