শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম / ১৫৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ২, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

তাবলীগ জামাত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ’কে পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় আসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাদপন্থিরা।

 

সোমবার (০২ ডিসেম্বর) সকালে নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ মার্কাজ

জেলা আমীর মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। প্রায় একশত বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হয়রত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সাঃ) ও ছাহাবা (রা।) এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানের উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ কান্দলভী (দাংরা।) এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে। নিজামুদ্দীন বিশ্ব মার্কাজকে যাঁরা অনুসরণ করছেন তাঁরাই আসল তাবলীগওয়ালা।

 

বলেন কোন যৌক্তিক কারন ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা’দ (দাঃবাঃ) বাংলাদেশে আসতে পারছেন না। গত ৭ বছর যাবৎ তারা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য শুন্য থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। আসন্ন বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দাঃবাঃ) পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় বাংলাদেশে আসতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মার্কাজ সূরা ফায়সাল সদস্য মহিউল আলম (স্বপন) সূরা ফায়সাল সদস্য মাওলানা আব্দুল্লাহ, সূরা সদস্য আসিফুল বাবু, সূরা সদস্য রেজাউল করিম, প্রফেসর আকবর আলী সহ মাওলানা সাদপন্থী অনুসারীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর