শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম / ৯৬ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে দিনটির কার্যক্রম শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষক বনাম শিক্ষার্থী প্রীতি ব্যাডমিন্টন খেলা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য হাড়িভাঙা প্রতিযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পিলো পাসিং এবং শিক্ষার্থীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ।

তাছাড়া এ দিবস উপলক্ষে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা এবং কুইজের আয়োজন করা হয়। সকল প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর