ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লীতে চাঁদাবাজীর মামলায় ইউপি সদস্যের বাবাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আতিকুর রহমান।
গগ্রেফতারকৃতরা হলেন, বালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর হোসেন (গয়া) বাবা আহসান হাবীব (৬৫), কিসামত শুখানপুকুরীর বাসিন্দা মৃত কালঠু বর্মণের ছেলে অমল চন্দ্র বর্মন (৪২), মৃত সুধির চন্দ্র বর্মনের ছেলে দিপক চন্দ্র বর্মন (২৬), মৃত রাম বাবুর ছেলে মহেন্দ্র নাথ বর্মন (৬৫), মৃত কালঠু রাম বর্মনের ছেলে মোটাই চন্দ্র বর্মন (৪২), মৃত জতিন্দ্র নাথ বর্মনের ছেলে পবিত্র রায় (৩৫), জতিন্দ্র নাথ বর্মনের ছেলে স্বপন চন্দ্র রায় (২৮)।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের কিসামত শুখানপুকুরী গ্রামের মৃত অমিক্ষা বর্মণের ছেলে শৈলেন্দ্র নাথ রায় (৫২) দীর্ঘদিন থেকে ৮৮ শতক জমি ভোগদখল করে আসতেছেন। শুক্রবার সকালে আসামিরা জোর পূর্বক দখল করতে যায় এবং তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিতে পারায় শৈলেন্দ্র নাথের ছেলে ও ভাতিজাকে মারপিট করে ভয়ভীতি দেখান পরে শৈলেন্দ্র নাথ বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১২জনকে আসামী করে ভূল্লী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এবিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান আতিক জানান, গগ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরপর মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।