মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চায়না’র আনহুই একাডেমি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ৭, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধ

 

 

আনহুই একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স (আইপিপিএএস-এএএএস), চায়না প্রতিনিধি দল ০৭ মে, ২০২৪ খ্রি. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

 

প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এ সময় বারি’র উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রধান বৈজ্ঞানিক কমকর্তা (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. মো. শওকত আলী খান। এসময় উপস্থিত ছিলেন মহাপরিচালক এবং জ্যেষ্ঠ গবেষক, আনহুই একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স, রেন্ডে কিউআই; মহাপরিচালক এবং জ্যেষ্ঠ গবেষক, আনহুই একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স, ইয়ংঝাং; পরিচালক এবং জ্যেষ্ঠ গবেষক, আনহুই একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স, হাউলিং চেন এবং বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত; মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষিতত্ত্ব বিভাগ) ড. ফেরদৌসী বেগম; মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ) ড. আশীষ কুমার সাহা এবং বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

 

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর