বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

চার জন নারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ 

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ

মো নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কাশিমপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১.৫ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৮৩০ টাকাসহ চার নারী মাদক কারবারিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

 

শুক্রবার(৩১ জানুয়ারি)রাতে মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ডের জিরানী বাজার এলাকার সাথী গার্মেন্টস এর দক্ষিণ পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কাঁচা বাজারের সামনে ফাঁকা জায়গায় মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমি আক্তার,নাজমা বেগম ও সেতারা বেগম এবং মরিয়ম বেগমকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১.৫ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৭হাজার ৮৩০ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

 

মাদক ক্রয়-বিক্রয় করাকালে ১। মোসাঃ সুমি আক্তার(২৬), পিতা-মৃত আব্দুল আলী, মাতা-মোসাঃ বিলকিছ বেগম, স্বামী-মোঃ গোলাপ হোসেন, সাং-ঢালিবাড়ী নামাপাড়া (আমজাদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, ঢাকা, (ভাসমান), ২। মোসাঃ নাজমা বেগম(৫০), পিতা-মৃত আফছার প্রধান, মাতা-মৃত লালবি@ লালবিবি, স্বামী-মোঃ মোস্তফা, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া মুসলিমটেক (ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), ৩। মোসাঃ সেতারা বেগম(৩৫), পিতা-মৃত শাহানুর ফকির, মাতা-মোসাঃ হালিমা বেগম, স্বামী-মোঃ আঃ হালিম, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া সাথি ফ্যাশন সংলগ্ন, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), ৪। মোসাঃ মরিয়ম বেগম(২৮), পিতা-মৃত গফ্ফার বেপারী@ মোস্তফা, মাতা-মোসাঃ নাজমা বেগম, স্বামী-মোঃ শফিজল হক @ শফিক, সাং-বিষ্ণুপুর, থানা-সাদ্যুল্লাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-মুসলিমপাড়া সর্বটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান) দের ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত ২৭৮৩০/- টাকা এবং ৪ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়েছে। তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত কাশিমপুরের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর