রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা ভেড়ামারায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার বগুড়ার শেরপুরে’সমৃদ্ধ শেরপুর-ধুনট’ এর আয়োজনে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী পাইকগাছায় তিন সহস্রাধিক দুস্থকে কম্বল দিলেন বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন          বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত

চির নিদ্রায় শায়িত হলেন মোংলার সিনিয়র সাংবাদিক এম, এ মোতালেব

রিপোর্টারের নাম / ৩৪৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ৮, ২০২৩, ১২:৫২ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা :

চির নিদ্রায় শায়িত হলেন মোংলা প্রেস কাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক এম এ মোতালেব। আজ রোববার জহুরবাদ শহরের বিএলএস জামে মসজিদে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা আগে মোংলা প্রেস কাবের সদস্যরা ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকা মালিক পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সাংবাদিকরা।

এছাড়া মরণোত্তর সালাম প্রদান করেণ নৌবাহিনীর পক্ষ থেকে। দোয়া চেয়ে আলোচনা করেণ পৌর মেয়র, প্রেস কাবের সভাপতি সহ পরে তার পরিবারের সদস্যরা। ৬২ বছর বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মৃত্যুবরণ করেণ। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত রাতে তার মরদেহ ঢাকা থেকে মোংলার নিজ বাস বভনে আনা হয়। কর্মজীবনে তিনি নৌবাহিনীর পেটি অফিসার হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন।

চাকরী থেকে অবসর নেয়ার পর ব্যাবসার পাশাপাশী দীর্ঘদিন দৈনিক প্রথম আলো পত্রিকায় মোংলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি দৈনিক কালেরকন্ঠ ও দৈনিক পূর্বাঞ্চল মোংলা প্রতিনিধি হিসেবে দায়ীত্বরত ছিলেন। সাংবাদিক এম, এ মোতালেবের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর