শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

চুরি হওয়ার ৫ মাস পর বাছুরসহ গাভী ফেরত দিল চোর 

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
আপডেট : রবিবার, মার্চ ১২, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ 

 

প্রায় ৫ মাস আগে দিনদুপুরে চুরি করা গর্ভবতী কালো রঙের একটি গরু রাতের আঁধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছেন চোর।

এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চাকরি করেন।

রোববার (১২ মার্চ) ভোরে বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার দুই মাস বয়সি বাছুর বাঁধা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা মনে করছেন চোরের মনে সুমতি আসায় বা রহস্যজনক কোনো কারণে চোর গরু ও বাছুর ফিরিয়ে দিয়ে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ মাস আগে শুক্রবার জুমা নামাজের আগে অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা ক্রস জাতের মোটাতাজা গরুটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় গাভীটি ৫ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের ওই গরু হারিয়ে পরিবারটি বেশ বেকায়দায় ও চিন্তিত হয়ে পড়ে।

 

স্বজনরা মিলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করেন। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করে চেষ্টা বন্ধ করা হয়। ৫ মাস পর গরু ফিরে পাওয়ার এমন অলৌকিক ঘটনায় ওই পরিবার এবং আশপাশের লোকজন অবাক। আশে পাশের উৎসক লোকজন গাভী ও বাছুর দেখতে আসছেন। তবে গরুটির স্বাস্থ আগের মত নেই। যত্নের অভাবে অনেকটা শুকিয়ে গেছে। গরু ফিরে পাওয়ার এ খবর পেয়ে নরসিংদী থেকে বাড়ি ফিরছেন শাহজাহান বলে জানান পরিবারের লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর