সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কৃষকদের জন্য টিউবওয়েল স্থাপন

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২০, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছাঃ

 

 

যশোরের চৌগাছার অন্যতম অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা (মাঠপাড়া) গ্রামের তৃষ্ণার্ত কৃষকদের তৃষ্ণা মিটাইতে মাঠের অদূরে বিশুদ্ধ পানির জন্য গত ১ অক্টোবর একটি টিউবওয়েল স্থাপন করা হয়। আজ (২০ অক্টোবর) রবিবার টিউবওয়েল স্থাপনাটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়া হয়েছে।

 

জানা গেছে সাঞ্চাডাঙ্গা (মাঠপাড়া) বাঘেরমাঠ নামক ঐ অঞ্চলে ফসলের জমিতে তীব্র তাপদহে পরিশ্রম করার পর কৃষকরা প্রশান্তি পেতে তৃপ্তি মেটানোর জন্য কৃষকদের কোন বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। এমতাবস্থায় ঐ এলাকার কৃষকেরা “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে তাদের কষ্টের কথা বললে সংগঠনের সকলের সম্মতিতে ও সহযোগিতায় তাদের কষ্টটা একটু লাঘব করার জন্য এই টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় কৃষকেরা এই টিউবওয়েল পেয়ে অনেক আনন্দিত এবং তারা “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য সার্বিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন। ‘চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য সিঙ্গাপুর থেকে দেশে আসা জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, সহ-সভাপতি মোঃ শাহীন কবির, সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন,দীপ্ত বিশ্বাস, মোঃ খালিদ হাসান, মোঃ শিমুল হোসেন, মোঃ রাসেল মিয়া সহ প্রমুখ।

 

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে তারা জনপ্রিয় ও এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। আগামীতে দেশের জন্য আরো ভালো কিছু করার প্রত্যাশায় এগিয়ে নিতে চাই সংগঠনকে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর