শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

ছাতকে ছাত্রশিবিরের এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

রিপোর্টারের নাম / ১২৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ

ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ছাতকে ইসলামী ছাত্রশিবির ছাতক উত্তর আদর্শ শাখার উদ্যোগে এসএসসি/দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর সভাপতি  মেসবাহুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি তাহমিদ আহমদ।

 

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) ছাত্র শিবির ছাতক উত্তর শাখার সভাপতি আবু সুফিয়ান ত্বোহার সভাপতিত্বে ও সেক্রেটারি আমিনুল ইসলাম শয়ন এর পরিচালনায় স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মেসবাহুল করিম বলেন, আগামীর দেশ পরিচালনার জন্য আমাদেরকে মেধাবী হওয়ার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন হতে হবে, দেশ ও সমাজ পরিচালনার জন্য নিজেদের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে সুনামগঞ্জ জেলা সভাপতি তাহমিদ আহমদ বলেন, এসএসসি/ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যে মেধার সাক্ষর রেখেছো আগামী পরীক্ষা গুলোতে ও তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং নিজেদেরকে সৎ ও দক্ষ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক পৌর শাখার আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, ইসলামী ছাত্রশিবির সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি হাফিজ জাকির হোসাইন,ছাতক উপজেলা উত্তর আদর্শ শাখার সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসেন,ছাতক উপজেলা উত্তর আদর্শ শাখার সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাহিত্য সম্পাদক আবু সাইদ সজিব, ফয়সাল আহমদ,আব্দুর রহিম,জাহেদ আহমদ,আহমদ সামি,মোহাম্মদ ইতকান প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত দের’শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে একটি করে সম্মাননা ক্রেস্ট, সনদ ও গিফট বক্স উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর