বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

ছাতকে জাপা নেতা জাহাঙ্গীর আলম’র গণসংযোগ 

রিপোর্টারের নাম / ২৯৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩, ১০:২৮ অপরাহ্ণ

সোহেল মিয়া(সুনামগঞ্জ)সংবাদদাতা:

 

মানুষ এখন পরিবর্তন চায়। সত্যিকারের পরিবর্তনের জন্য মানুষ এখন জাতীয় পার্টিকে (জাপা)ক্ষমতায় চায় বলে জানিয়েছেন জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি ও ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।

 

শুক্রবার (৪ আগষ্ট) দিনব্যাপী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজারে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি একথা বলেন।

 

জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ’র প্রতিষ্ঠিত দল জাপাকেই আশা করছে।

দেশের সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান জাতীয় পার্টি।

 

তিনি আরও বলেন, আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তাদের সফলতার পাশাপাশি ভুলের খাতাও দীর্ঘায়িত হচ্ছে। প্রত্যেক আসনের এমপিরা তাদের জনমতবেষ্টিত এলাকায় কাজ করলেও অধিকাংশ এলাকা রয়েছে অবহেলিত। গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বেশির ভাগ রাস্তাঘাট স্বাধীনতার ৫২ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এজন্য দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।

 

জাহাঙ্গীর আলম বলেন, জনগণ এখন চায় জাপা রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে গড়ে  উঠুক। আবারও ফিয়ে আসুক পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বর্নালীযুগ।

 

তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের প্রতিটি গ্রামে জাপার সমর্থক বাহিনী আছে। জাপার ঐতিহ্য আছে দেশে সুশাসন দেওয়ার। অভিজ্ঞতা আছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনার। তাই দেশের মানুষ জাপার উপরেই আস্থা ও ভরসা রাখে। নতুন স্বপ্ন দেখে জাপাকে নিয়ে। ছাতক-দোয়ারাবাজারবাসী

এখন নেতৃত্বের পরিবর্তন চায়। আমি আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ ভোটাধিকার ফিরে পেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারাবাসীর সেবা করার সুযোগ পাবো।

 

এর আগে, ছাতকের দক্ষিন

খুরমা ইউনিয়নের গাফুরগাঁও গ্রামের পঞ্চায়েতি মসজিদে জুম্মার নামাজ আদায়’র পর মসজিদে আসা নামাজিদের সাথে মতবিনিময় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর