বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

ছাতকে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো সায়েমের

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২৯, ২০২৩, ৪:০৯ অপরাহ্ণ

ছাতক সংবাদদাতাঃ

ছাতকের সুরমা ব্রিজে পিক-আপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন সায়েম আহমদ (২৮)। তিনি শহরের কুমনা এলাকার আবুল হোসেনের পুত্র। শনিবার সন্ধ্যায় ছাতক সুরমা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, বেপরোয়া ভাবে দু’টি পিক-আপ ভ্যান সারিবদ্ধ হয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় একটি পিক-আপ ভ্যানের ধাক্কায় পথচারী সায়েম আহমদ সড়কের উপর লুটিয়ে পড়েন। এতে তাঁর মাথা সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ছাতক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর পরিবারের লোকজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ দিকে ধাওয়া করে এলাকার লোকজন সুরমা ব্রিজের টোল প্লাজায় পিক-আপ ভ্যান দু’টি আটক করেছেন। ঘাতক পিক-আপে ভ্যানের চালক পালিয়ে গেছে। একটি পিক-আপে ভ্যানের চালক মোবারক হোসেন তানভীরকে পুলিশ আটক করেছে। সে দোয়ারাবাজার উপজেলার জলসী গ্রামের আব্দুল ওদুদের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর