শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

ছোট্ট মাটির ঘরে

রিপোর্টারের নাম / ৪০১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ

কবিতা

 

লেখক, মোহাম্মদ আলী (বি.কম)

 

বাবা-মা তোমরা কেমন আছ,

ছোট্ট মাটির ঘরে,

খুব জানতে ইচ্ছে করে,

তোমাদের আদর সোহাগ,

ভালবাসার স্মৃতিগুলো,

যখন মনে পড়ে,

হৃদয়ে রক্তক্ষরণ করে,

দু-চোখে শুধু অশ্রু ঝরে।

তোমাদেরকে হারিয়ে,

তোমার ছেলে যে,

কত কষ্টে আছে,

সেই কথা তোমাদেরকে,

বুঝাব কি করে ?

দিন রাত পাগল হয়ে,

অস্থির অস্থির হৃদয়ে,

এদিক সেদিক ঘুড়ে,

তোমাদের বিহনে,

কোথাও যে,

তোমার ছেলের হৃদয়ে,

মানসিক সুখ-শান্তি,

আর না মিলে।

সম্পদ আর স্বার্থের টানে,

তোমার ছেলের সাথে,

ভাতৃত্বের আর রক্তের বন্ধন,

ছিন্ন বিচ্ছিন্ন করে,

তাহারা যে শুধু,

তোমার ছেলের সাথে,

বেইমানি প্রতারণা,

মুনাফেকি আর ষড়যন্ত্র করে।

এই সংবাদ তোমাদেরকে,

জানাব কি করে ?

তোমরা ছিলে যখন,

কোন অপশক্তিই,

আমায় পথরুদ্ধ করে আটকিয়ে,

রাখতে পারেনি তখন।

আমার আশা ও বিশ্বাস,

যেহেতু তোমাদের,

দোয়া আর ভালবাসা,

সাথে আছে আমায়,

তাহারা শত ষড়যন্ত্র করেও,

আটকিয়ে রাখতে,

পারবে না আমায়।

সত্যের জয় নিশ্চয়ই,

বাবা-মা তোমরা কেমন আছ,

ছোট্ট মাটির ঘরে,

খুব জানতে ইচ্ছে করে।

হে মহান সৃষ্টিকর্তা,

তোমার নিকট,

দু-চোখের অশ্রু ফেলে,

দু-হাত তুলে,

কাকতী মিনতি করে,

এই আবেদন জানায়,

আমার বাবা-মাকে,

জান্নাতুল ফেরদৌসের,

সর্বোচ্চ শান্তিময় ও মর্যাদাপূর্ণ,

স্থানের মেহমান বানাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর