শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

জনগণকে ঐক্যবদ্ধ সুসংগঠিত রাখবেন তাহলে নির্বাচনে জয়ী হবেন ডাঃ জাহিদ

সুমন গাজী / ৫৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

সুমন গাজী

গাজীপুরের শ্রীপুরে বিএনপির সদস্য ফরম ফিলাপ ও বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারী-পুরুষসহ প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ২০০ জনকে সদস্য ফরম ফিলাপ করাবেন, গ্রামের মানুষের মধ্যে সদস্য পরম পৌঁছে দিবেন, প্রয়োজনে মাইকিং করবেন, ঢোল মারবেন ব্যাপক প্রচার আর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সদস্য ফরম ফিলাপ করাবেন।

মনে রাখবেন আগামী ১৪ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যদি জিততে চান, তাহলে সুসংগঠিত কর্মীবাহিনীর দরকার। তিনি বলেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের ধূষর আপনার আমার মাঝে লুকিয়ে আছে, তাই ভাববেন না আমরা খুব শক্তিশালী।

মনে রাখবেন শক্তিশালী মহান আল্লাহ তা’আলা আর এই জনগণ। জনগণকে সাথে রাখবেন, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখবেন তাহলেই নির্বাচনে জয়লাভ করবেন। তিনি আরও বলেন ঘুষ দুর্নীতি অনিয়মের আর দুঃশাসনের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান আগামী দিনে নেতৃত্ব দিবেন। তাই আমাদের ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জন করতে হবে।শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা,শ্রীপুর পৌর এবং গাজীপুর সদর উপজেলা বিএনপি’র যৌথ উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন ফরম বিতরণ উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে  এবং আলহাজ্ব_বিল্লাল_হোসেন_বেপারীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুছল্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শাহজাহান ফকির, সিরাজ উদ্দিন কাইয়া,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন রিজভী, আনোয়ার হোসেন বেপারি, মোসলেহ উদ্দিন মৃধা, আবু জাফর সরকারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর