রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

জনগণ প্রার্থীকে ভোট দিতে চায়,পি আর পদ্ধতি চায় না – আব্দুস সালাম পিন্টু 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৬৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২০, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

 

জনগন প্রার্থীকে ভোট দিতে চায়, পি আর পদ্ধতি চায় না। এ পদ্ধতিতে সংসদ সদস্য কে হবে তা জনগণ জানবে না, এ হতে পারেনা।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। তিনি আরো বলেন একাত্তরে জনগণ যখন দিকভ্রান্ত কিংকর্তব্যবিমূঢ় শেখ মুজিব কারাগারে আর মাওলানা ভাসানী আত্মগোপনে তখন শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সকলকে যুদ্ধে ঝাপিয়ে পড়ার কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে গোপালপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে থানা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার ও পৌর সদস্য সচিব খন্দকার হেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,উপজেলা বিএনপির সম্পাদক কাজী লিয়াকত,সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সম্পাদক মো:চান মিয়া,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন,সদস্য সচিব বদিউজ্জামান রানা,পৌর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন,উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জাসাস আহবায়ক শাহানূর আহমেদ সোহাগ,উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, পৌর ছাত্রদল সভাপতি মো: রোমান, কলেজ শাখা ছাত্রদল সম্পাদক মো : নাইম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর