রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক-এমপি বাবু 

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১, ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু পাইকগাছার ২২জন অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন। শনিবার (১লা এপ্রিল) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু। আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, নির্মল মন্ডল, নির্মল কান্তি ঢালী, আজিজুল হাকিম, শাহাবুদ্দিন শাহিন, রায়হান পারভেজ রনি ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরা সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর