বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

জন্মদিনে শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত প্রভাষক মোশাররফ হোসেন

রিপোর্টারের নাম / ৭৭৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩, ২:২৪ অপরাহ্ণ

ছাতক (সুনামগঞ্জ) থেকেঃ

জন্মদিনের কারণে হুট করে নোটিফিকেশন বেড়ে গেছে খুব। এত উইশ এবং মেসেজের কারণে আমার মনটা আজ উদ্বেলিত । আনন্দেই কাটলো জন্মদিনটা আমার। ফেইসবুকে বসেই অবাক আর মুগ্ধ হয়ে স্তব্ধ হয়ে গেলাম, যা কল্পনাও করিনি। কারণ নগণ্য এই আমার জন্য সবার এত এত ভালবাসা সত্যিই আমি বিমুগ্ধ হলাম।

 

আমাকে নিয়ে আপনাদের অনেক উচ্ছ্বাস দেখলাম। সত্যি বলতে কী, ভালো লেগেছে। প্রশংসা আর উচ্ছ্বাস কার না ভালো লাগে। আপনাদের প্রতি কৃতজ্ঞ।

 

তাই এতো ভালোবাসা আর স্নেহ-মমতাময় স্ট্যাটাসগুলোর উত্তর দিতে চেষ্টা করেছি, অনেকের স্ট্যাটাসের উত্তর দিতে পারিনি। তাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

 

জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন আমার অনেক শুভাকাঙ্খী, বড় ভাই, ছোট ভাই, আমার ছাত্রছাত্রী, বন্ধুবান্ধব আমার প্রিয় সব স্বজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ ও শতত মোবারকবাদ সবাইকে।

 

আমার মতো একজন অতি ক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ “মোশাররফ “। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে। আমার প্রজন্মের জন্য যেন রেখে যেতে পারি অনুকরণীয় এমন কিছু যার মাধ্যমে মানবতা সামান্যতম হলেও উপকৃত হয়।

 

যারা যারা আমাকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের ভালোলাগার।

 

এই বৈচিত্র্যময় সুন্দর জীবন আমি গড়তে চাই।এই ২০২৩ সাল আমার স্বপ্নপূরণের বছর হোক।আপনাদের সকলের ভালোবাসা আর আন্তরিকতা আজ আমাকে নতুন উদ্যোমে চলার প্রেরণা যুগিয়েছে।

আমি বুঝতে পেরেছি,আমার অগোচরে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন।আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি,আমি আপনাদের ভালোবাসায় সিক্ত।

ধন্যবাদ আপনাদের,আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাদের জন্য আজীবন থাকবে।ভাল থাকবেন,সুখে থাকবেন,শান্তিতে থাকবেন।

 

সবাই আমার জন্য দোয়া করবেন।সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর