মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৯১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর :

মাদকমুক্ত গঙ্গাচড়া গড়তে সম্প্রীতির ফুটবল’এ স্লোগান কে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বুধবার বিকাল ৩টায় এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ডা.আসিফ ফেরদৌস, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমুর রহমান , গংগাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীপ শহীদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ প্রমুখ।এসময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, খেলা-ধুলার মাধ্যমে ব্যাক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। খেলাধুলার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। দেশের অনেক তারকা খেলোয়াড় বিজ্ঞাপনের মাধ্যমেও টাকা আয় করার সুযোগ পাচ্ছে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামুখি করতে তুলতে হবে। তাদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে।উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কোলকোন্দ ইউনিয়ন বনাম গঙ্গাচড়া ইউনিয়ন দল অংশ গ্রহন করে। এতে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ কে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে কোলকোন্দ ইউনিয়ন দল।এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর