মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২১তম বর্ষপূর্তি পালিত

রিপোর্টারের নাম / ১৮৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৯, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

 

নানা আয়োজন ও আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে বহুল প্রচারিত গণমাধ্যম জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ২১’তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

(০৮’ই মার্চ ২০২৪) শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ২১’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের ভূমিকা এবং গণমাধ্যমের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক খান সেলিম রহমানের সভাপতিত্বে, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম কাজল‌ের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন-উর রশীদ (সিআইপি) উদ্বোধন শেষে তিনি বলেন। দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকাটি সুনামের সাথে, মূলধার প্রকৃতি সাংবাদিক নিয়ে কাজ করে যাচ্ছে। আমি আশা করি অত্র পত্রিকা’র সম্পাদক মেধাবী সাংবাদিকের মাধ্যমে পত্রিকাটি আরো এগিয়ে যাবে। তিনি আরো বলেন গণমাধ্যমকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল বিষয়ের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

অত্র অনুষ্ঠানে প্রধান আলোচক ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, গণমাধ্যম সরকার এবং জনগণের মধ্যে সেতু বন্ধন করে। স্মার্ট বাংলাদেশ গড়ার সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই আমি আশা করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও পদক্ষেপ গুলো আপনারা আপনাদের লিখনির মাধ্যমে দেশবাসীকে অবগত করবেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র প্রধান উপদেষ্টা ও ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমি দীর্ঘদিন ধরে এই পত্রিকা’র সাথে সম্পৃক্ত আছি। অত্র পত্রিক’র সার্বিক সহযোগিতা করার পাশাপাশি সব সময়ই আমি পাশে থাকবো। মাতৃজগত পত্রিকা’র প্রত্যেকটি পাতা দেশ ও গণমানুষের কথা বলে। প্রধান অতিথি আরো বলেন, খান সেলিম রহমানের সাহসি সম্পাদনায় শুধু ভালো কাগজ, ভালো ছাপা নিয়েই কাগজটি শ্রেষ্ঠ কাগজে রুপান্তরিত সেখানে রয়েছে সত্যিকারে মূলধারার প্রকৃত সাংবাদিক, যারা সত্য’কে উন্মোচন করতে বেশি আগ্রহী।

আমি, অত্র পত্রিকা’র ২১’তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২’শে পদার্পণ উপলক্ষে এ পত্রিকা’র সাহসি সম্পাদক খান সেলিম রহমান অত্র পত্রিকা’র সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীর সহ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।

উক্ত অনুষ্ঠানের সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বক্তব্য বলেন, হাটি হাটি পা করে মাতৃজগত পত্রিকা ২১’তম পেরিয়ে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথ চলায় আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কথা বলেছি। তিনি আরো বলেন, দীর্ঘ এই পথ চলায় মাতৃজগতের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক বিশেষ করে প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) আমাদের অনুপ্রেরণা ও সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সততা আদর্শে সাথে আরো অনেক দূর এগিয়ে যাবে।

এ সময় বিশেষি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতির পিতা পরিষদের সভাপতি এম এ এ সৌরভ খান, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র ঢাকা জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, মাতৃজগত পত্রিকা’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সিহাব তালুকদার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র মফস্বল সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস, সহ-বার্তা সম্পাদক আবু তাহের, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বিশেষ প্রতিনিধি মোঃ রাকিব শেখ।

বিশেষ প্রতিনিধি মোঃ রেজাউল করিম খান, সিনিয়র ফটো সাংবাদিক সুরঞ্জিত সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সাংবাদিক সহ রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের সভাপতি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর হাত থেকে রাজনীতি, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণীজনরা সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর