সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

জমকালো আয়োজনে পূবাইল সাংবাদিক ক্লাবের বর্ষপূর্তি উদযাপন 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৮৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো গাজীপুর মহানগরীর পূবাইল সাংবাদিক ক্লাবের ৩ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার বিকেলে নগরীর ৪১নং ওয়ার্ড এর আপন ভূবণ পিকনিক স্পটের অডিটরিয়ামে জমকালো আয়োজনে শেষ হয়েছে।

 

পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়ার সঞ্চলনায় ক্লাব সদস্যদের পাশাপাশি আলোচনায় অংশ নেন পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন শিকদার বকুল, পূবাইল থানা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এড নজরুল ইসলাম খান বিকি, ৪২ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আলী,রাকিব হোসেন মোল্লা, গাজীপুর জেলা সাংবাদিক এক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,পূবাইল থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড সোহরাব হোসেন সহ পূবাইল থানা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় অনুষ্ঠানে গাজীপুর টঙ্গী ও পূবাইলের নবীন ও প্রবীণ সাংবাদিকরাও অংশ নেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,পূবাইল সাংবাদিক ক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়,এটি পূবাইলে সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বক্তারা আরও উল্লেখ করেন,পূবাইল সাংবাদিক ক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা,নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং সাংবাদিক ক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর