রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

জমি বিক্রির শোক সইতে না পেরে আত্নহত্যা করেছে নারী

রিপোর্টারের নাম / ২৯৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ

আতিকুর রহমান :

 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্ৰামে আঃ হালিমের স্ত্রী মমতাজ বেগম ৫০ অভিমান করে আত্মহত্যা করেছে ।

ঘটনা সূত্রে জানা যায় আব্দুল হালিম ও তার ছেলে মোঃ মাসুদ রানা নগদ অর্থের প্রয়োজনে জমি বিক্রয় করার সিদ্ধান্ত নেয় । মমতাজ বেগম জমি বিক্রয় করতে বাধা দেয় । স্ত্রীর বাঁধা অমান্য করে আছ ১৭ এপ্রিল ২০২৩ ইং সকলে জমি বিক্রি করবে বলে জমি বিক্রির বায়না করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় । বের হয়ে যাওয়ার পর মমতাজ বেগম বাড়ির দক্ষিণ পাশে লিচু গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পাড়া প্রতিবেশী মমতাজ বেগমকে লিচু গাছে ঝুলতে দেখে আশেপাশের লোকজনকে নিয়ে লিচু গাছ থেকে নামিয়ে পাশের চৌকিতে শুয়ে রাখে। মৃত অবস্থায় ঝুলন্ত মমতাজ বেগমের লাশ নামানো হয় ।

নিহতের ছেলে মোঃ মাসুদ রানা বলেন বেলা ১২.৩০ মিনিটের সময় পাড়া প্রতিবেশীর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার মা আত্নহত্যাকরেছে । আমি ও আমার বাবা মৃত্যুর খবর শুনে বাড়িতে যাই । বাড়িতে যাওয়ার পর দেখি আমার মায়ের লাশ চৌকির উপর রাখা । শ্রীপুর থানায় আমার মায়ের মৃত্যুর খবর লিখিত অভিযোগের মাধ্যমে জানাই । অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ।

এ বিষয়ে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মিন্টু মিয়া বলেন অভিযোগের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করেছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন মমতাজ বেগম নামের এক ব্যক্তি আত্নহত্যা করেছে ,তবে কোন বাদী না থাকায় সাদা কাগজে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর