সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ উদ্বোধন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৮৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতি পালন উপলক্ষ্যে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগের জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার নির্দেশনা ও গাইডলাইন অনুসরণপূর্বক গাজীপুর জেলা পরিষদ কর্তৃক গাজীপুর জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ স্থাপন আইডিয়া প্রস্তাব চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। নির্বাচিত আইডিয়া প্রকল্পটি ৯,৭৫,০০০/- টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়। প্রকল্পটি বাস্তবায়নের ফলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আগত যাত্রী ও সর্বসাধারণের সুপেয় পানি পানের সুব্যবস্থা তৈরী হলো। এ উদ্যোগের ফলে শহীদ মুগ্ধর মানবিক ত্যাগ ও সেবার মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস চর্চার ধারা অব্যাহত থাকবে এবং সমাজে সেবামূলক কাজের চর্চা বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী মুগ্ধ সুপেয় পানির কর্নার নির্মাণের উদ্যোগ ছড়িয়ে পড়বে। এতে সাধারণ মানুষের মননে গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা সুদৃঢ় হবে। ৫ই আগস্ট মঙ্গলবার গাজীপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা আরেফীন জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার অন্যান্য দপ্তরের প্রকৌশলীবৃন্দ, আইডিয়া প্রদানকারী দলের সদস্যবৃন্দ ও জয়দেবপুর রেলওয়ের স্টেশন মাস্টারসহ জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর