হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় কন্যা শিশু অপহরন করে মুক্তিপন দাবী।পরে মৃত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।ঘটনাটি জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ৮নং ওয়ার্ড হলদিবাড়ি চরভট এলাকায়।
জানাযায় ওই এলাকার আলকাজ ও নার্গিসের ৩ বছর বয়সী শিশু কন্যা আমেনা (৩) গত ৯ সেপ্টেম্বর বিকাল থেকে খেলা করছিল।
কিন্তু তাকে মাগরিবের আগে হতে আর খুজে পাওয়া যাচ্ছে না বলে জানান পরিবারে সদস্যরা।
পরে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইলে ১লাখ ৫০,হাজার টাকা মুক্তিপন দাবী করছে।
উল্লেখ যে গত শনিবার ৭ সেপ্টেম্বর কন্যার বড় আব্বার মোবাইল ফোন ০১৭৭৪২৭৫৯৪৬ হারিয়ে যায়।
কিন্তু শিশু কন্যাকে অপহরন করার পর হতে ওই হারিয়ে যাওয়া নাম্বার হতে ০১৮৯৭৯৭৯০৪৫ / ০১৯১৭৩৪২৩১৮ নাম্বারে ফোন করে ১লাখ ৫০ হাজার
টাকা মুক্তিপন দাবী করছে ও হত্যার হুমকি দিচ্ছে অপহরন কারীরা ।
শিশুর বড়আব্বা জানান শিশুকে ফিরে পাবার জন্য আমারা পারিবারিক ভাবে কি আলোচনা বা কথা বলছি তা অপহরন কারীরা আমাদের ফোন দিয়ে বলে।বেশী বাড়াবাড়ি না করে বুধবার বিকালের মধ্যে টাকা দেওয়ার জন্য বলে।এবং ম্যাসেনজারে বর্তমানে শিশুটিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে ছবি পাঠান।
শিশুর বাবা নিরুপায় হয়ে জলঢাকা থানায় মঙ্গলবার রাতে অভিযোগ দেয়।পরে পুলিশ অভিযোগ পেয়ে সহকারী পুলিশ সুপারের দিক নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলমের সহযোগিতায় সাথে সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরে শিশুর চাচাতো ভাইয়ের খরির ঘর হতে মৃত অবস্থায় উদ্ধার করেছে এবং এ ঘটনায় ৩ জনকে আটক করেছে।