বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

জলঢাকায় কৃত্রিম গুহায় সাধুর বাস, ৩ বছর কথা বলেন না

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩, ১:১৭ অপরাহ্ণ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর জলঢাকায় কৃত্রিম গুহায় দিন কাটাচ্ছেন গৃহত্যাগী রঞ্জিত রায়। কথা বললেননা ৩ বছর।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায় এলাকাবাসীর সহায়তায় নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের দেওনাই নদীর তীরে খনন করা ১০ ফুট গর্তের ভিতরে এবারের শীত কালটা পার করবেন বলে জানান গৃহত্যাগী রঞ্জিত ।
মহাদেবের আরাধনায় ১২ বছরের মৌনব্রত ও ধ্যান পালন করাই তার উদ্দেশ্য। মাটির উপরে মাঝে মধ্যে দেখা দিলেও কোনো কথা বলেন না এই সাধু।

দেওনাই নদীর তীরে অদ্ভুত এই সাধুকে দেখা যাচ্ছে কিছুদিন ধরে। এলাকাবাসীর কাছে তিনি পরিচিত হলেও, আচরণে তিনি অচেনা।

২০২০ সালের শুরুর দিকে ভারতে তীর্থ শেষে নিজ এলাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের বাড়িতে ফিরে আসেন রঞ্জিত চন্দ্র রায়। দেশে ফিরে কৃষিকাজ ছেড়ে দেন তিনি, ঘর সংসারও ত্যাগ করেন। গৃহত্যাগী সাধু মহাদেবেরের আরাধনায় ১২ বছরের জন্য ধ্যানে বসেছেন রঞ্জিত রায়।

এবিষয়ে নীলফামারির ধর্মপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, ১২ বছরের সাধনায় লিপ্ত হয়েছেন রঞ্জিত সাধু। তিনি কারোর সাথে কথা বলেন না, খাওয়া-দাওয়া ঠিকমত করেননা। আমরা চাই তার এত কষ্টের সাধনা সফল হোক।

শুরুতে রঞ্জিত আতপ চালের ভাত খেলেও এখন তার খাবার তালিকায় রয়েছে কলা, ভুট্টা ও চালের গুঁড়া, শাকসবজি আর ফলমূল ।স্থানীয় ভক্ত আর পরিবারই সাধুর আহার যোগান দেয়।

এরইমধ্যে আশ্রমে রূপ নিয়েছে সাধুর এই জায়গাটি।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, যেকোনো প্রয়োজনে সরকারের দেয়া সুযোগ সুবিধা অনুযায়ী তাকে সাহায্য করা যাবে।

শিবভক্ত রঞ্জিতের তিনটি বছর কেটেছে মাটির উপরে। ধ্যানের বাকি সময়টা তিনি ভূগর্ভে কাটাতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর