হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় বছরের প্রথম সপ্তাহেদু ইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা,ও বিজয়ী হাফেজ ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদের উদ্যোগে শেষদিনে পৌর শহরের উত্তর কাজিরহাট মডেল মসজিদ সংলগ্ন মাটে অনুষ্ঠিত মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকারী মোঃ ফিরুজুল ইসলাম কে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট, সনদপত্র সহ তিনটি কম্বল, দ্বিতীয় স্হান অধিকারী মোঃ বারিকুল ইসলাম কে ৭ হাজার টাকা, ক্রেস্ট,সনদপত্র ও তিনটি কম্বল এবং তৃতীয় স্হান অধিকারী মোঃ মেহেদী হাসান কে ৫ হাজার টাকা, ক্রেস্ট সনদপত্র ও তিনটি কম্বল পুরস্কার স্বরূপ তুলে দেন মাহফিলের প্রধান পূষ্টপোষক,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
এছাড়া মাহফিলের ,প্রথমদিনে কোরআন তেলোয়াত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ৩৬ জন হাফেজ ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়ে দ্বিতীয় রাউন্ডে অংশ গ্রহণকারী ১৭ জন হাফেজ ছাত্রদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে ১ হাজার করে টাকা ও ৩ টি কম্বল এবং ৫ জন বিচারক কে সম্মানি দেয়া হয়।
মডেল মসজিদের সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্হানীয় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।
মাহফিলের প্রধান পূষ্টপোষক বাহাদুর বলেন, কোরআন হাফেজদের সম্মানে এবং কোরআন শিক্ষায় উৎসাহ বাড়াতে আমরা এই প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা করেছি এবং এটা প্রতি বছর চলমান থাকবে ইনশাআল্লাহ।
শেষ দিনের মাহফিলে প্রধান মুফাস্সির হিসাবে কলিকাতার পশ্চিম বঙ্গের হারোয়ার মল্লিকপুর মসজিদের সম্পাদক হাফেজ মাওলানা এ এসে এমন শফিউর রহমান।