হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় অসহায় গরীব মানুষদের কল্যাণে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্দ্যোগে ও রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় ও পরিচালনায় ৭ম তম বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবাব দিনব্যাপী উপজেলার মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।
চক্ষু শিবির ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।
তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আমার ফাউন্ডেশনের উদ্দ্যোগে উপজেলায় বছরব্যাপী বিনামূল্যে এ চোখের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে । বিনিময়ে চাওয়ার কিছু নেই আপনরা চোখের আলো ফিরে পান এটাই আমার চাওয়া।
এসময় ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের ডাঃ মোহনা আক্তার, ফিল্ড কো-অরডিনেট ছদরুল হাসান রাজু ও ফিল্ড অর্গানাজার রেজাউল ইসলাম রিপন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে অনু্ষ্ঠিত এ চক্ষু শিবির ক্যাম্পে পল্লীর নারী ও পুরুষদের ছিল ব্যাপক উপস্থিতি।
এদের মধ্যে অপারেশন যোগ্য রোগীদের রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে।