হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা ছাত্র লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।মেয়াদোত্তীর্ণ, সাংগঠনিক অদক্ষতা, নিস্ক্রিয়তা,শৃঙ্খলাহীনতার কারনে কমি টিটি বিলুপ্ত ঘোষনা করেছে জেলা ছাত্র লীগ মঙ্গলবার (৪ এপ্রিল ) বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, নীলফামারী জেলা শাখার জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা কারণে বাংলাদেশ ছাত্রলীগ, জলঢাকা উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই পত্রে উপজেলা ছাত্র লীগের নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আগামী ২০ এপ্রিলের মধ্যে জেলা ছাত্র লীগের দপ্তর সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত সহ শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার আহবান আহবান জানান।