সামসুল হক জুয়েল
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্যুরো বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার আওড়াখালী বাজার শাখা। বুধবার (৬ জুলাই) দিপুরে দেশব্যাপী বর্ষাকালীন বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন ব্যুরো বাংলাদেশের কালীগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো ইনতাজ আলী। এসময় উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশের আওড়াখালী
বাজার শাখার ব্যবস্থাপক মো. আলেক চান,জাঙ্গালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দর রশিদ দেওয়ান, উপাধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রাশিদুল হাসান, ইবতেদায়ী প্রধান মাওলানা ফজলুল হক দর্জি, সহকারী শিক্ষক সামসুল হক জুয়েল সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।