রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন ক্রীড়াপ্রেমী -এমপি বাবু

রিপোর্টারের নাম / ২৭৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্রীড়াপ্রেমী। তিনি খেলাধুলা খুব পছন্দ করতেন। ২০’র দশকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেও খেলার কথা উল্লেখ করেছেন। শারীরিক-মানসিক বিকাশ ও মেধামননে খেলাধূলার কোনও বিকল্প নেই। আজকের খেলোয়াড়রাই একদিন আর্ন্তজাতিক ক্রীড়াবিদ হবে। আনন্দ-বিনোদন ছাড়া কারও জীবন পরিপূর্ণ হয় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, সমাজের অসহায় মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, বেদে ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভাতাসহ অনেক সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছেন।খেলাধূলা মনোবল বৃদ্ধির পাশাপাশি নির্মল আনন্দ বয়ে আনবে ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে শনিবার (১লা এপ্রিল) বিকালে পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্টানে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য মোঃৎরবিউল ইসলাম রবি, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার আব্দুস ছালাম কেরু, কৃতি ফুটবলার বাচ্চু লোহানী, সাবেক ২নং কপিলমুনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন মোড়ল সহ উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়ার বৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সুধিজনসহ সাংবাদিক বৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর