মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

জাতীয় পর্যায়ে পুলিশ আর্চারি ক্লাবের ০৪ (চার) টি স্বর্ণপদকসহ মোট ০৮ (আট) টি পদক জয়

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুন ১০, ২০২৪, ৫:৩১ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

15th Teer National Archerz Championship 2024 এ বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব চারটি স্বর্ণ ও চারটি সিলভারসহ সর্বমোট আটটি পদক অর্জন করেছে। বিভিন্ন বাহিনীর ৩০ টিরও বেশি ক্লাবকে পিছনে ফেলে এ জয় অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

 

রিকার্ভ ইভেন্টে মোঃ হাকিম আহমেদ রুবেল, আনসার বাহিনীর সাকিবকে হারিয়ে স্বর্ণপদক, রিকার্ভ ইভেন্টে দলগতভাবে মোঃ হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম তামিম এবং জান্নাতুল ইসলাম খান রৌপ্য পদক, রিকার্ভ ইভেন্ট মহিলা এককে জ্যোতি মনি চাকমা রৌপ্যপদক, রিকার্ভ ইভেন্ট মহিলা তে দলগতভাবে বিকেএসপিকে পরাজিত করে স্বর্ণপদক, কম্পাউন্ড ইভেন্টে আসিকুজ্জামান অনয় একক স্বর্ণপদক, কম্পাউন্ড ইভেন্টে দলগতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে স্বর্ণপদকসহ মোট আটটি পদক অর্জন করে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

 

বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের সভাপতি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে এই ক্লাবের সুনাম ও সম্মান অক্ষুন্ন রয়েছে। উক্ত ক্লাবের সহ-সভাপতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এর দিকনির্দেশনা এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

এ সাফল্য পুরো পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেছে এবং পূর্ববর্তী ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা রেখেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর