শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় পার্টি ষড়যন্ত্রের শিকার:রংপুরে জিএম কাদের

রিপোর্টারের নাম / ৩২৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২০, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

দীর্ঘদিন থেকে জাতীয় পার্টি ষড়যন্ত্রের শিকার, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর ব্যাপক জনপ্রিয়তা নষ্ট করতে তার প্রতিপক্ষরা সবসময় চেষ্টা করেছেন। সেই ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত দল ভাঙ্গাসহ নানা রকম ষড়যন্ত্র হয়েছে। এবারেও দলের সদস্যদের ভুল বুঝিয়ে এ ষড়যন্ত্র করা হয়েছে। তবে আমাদের দলের সদস্যরা তাদের ভুলবুঝতে পেরেছে। তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। তাই বলতে পারি আপাতত দল ভাঙ্গার কোন সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি আরো বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো দলের নেতাকর্মীরা উপলব্ধি করে, ভালোভাবে নিয়েছে।শনিবার (২০ জানুয়ারী) বিকেলে ৫ দিনের সফরে রংপুরে এসে নগরীর সেনপাড়াস্ত স্কাই ভিউ এর সামনে তিনি এসব কথা বলেন।বিরোধী দল নিয়ে গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, গত সংসদেও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নৌকা প্রতীক নিয়ে সংখ্যাগরিষ্ঠতা আসন পেয়ে সরকার গঠন করেছে। জাতীয় পার্টি ১১ টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছে। সেই কারনে আমরা মনে করি জাতীয় পার্টি বিরোধী দলে থেকে ভুমিকা রাখতে পারে। ইতিম্যে জাতীয় পার্টির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে (জিএম কাদেরকে) বিরোধীদলীয় নেতা, ব্যারিষ্টার আনিসুল মাহমুদ এবং মুজিবুল হক চুন্নুকে বিরোধী দলীয় চীফ হুইপ প্রস্তাব করে একটি রেজুলেশন আজকে সংসদের স্পীকারের কাছে পত্র মারফত পাঠানো হয়েছে। আশা করছি, ৩০ জানুয়ারী সংসদ বসার পর বুঝা যাবে, কে বিরোধী দলীয় নেতা। তবে বিরোধী দল হলে সংসদে কার্যকর বিরোধী দলের ভুমিকা পালন করবো, সরকারের গঠনমুলক সমালোচনা করবো। সেই সাথে খারাপ বিষয়গুলো তুলে ধরে সরকারের সঠিক পথে পরিচালনা করতে সহায়তা করা।বিরোধী দল বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন ইঙ্গিত দেয়া হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত কোন ধরণের ইঙ্গিত দেয়া হয়নি। এসময় তিনি বলেন, যদি জাতীয় পার্টিকে বিরোধী দল করা না হয়, তারপরও জাতীয় পার্টি দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সংসদে মানুষের অধিকার নিয়ে কথা বলবে।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসি, জাতীয় পার্টির চেয়ারম্যানে উপদেষ্টা আলা উদ্দিন মিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, গোলাম মোহাম্মদ কাদের রংপুর সদর ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ৫ দিনের সফরে রংপুরের এসেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর