বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কপিলমুনিতে আলোচনা সভা  

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

 

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কপিলমুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় কপিলমুনি,হরিঢালী ও লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কপিলমুনি বাজার ধান্যচত্বর প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ১নং হরিঢালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ইমামুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন,২নং কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার ও ৩ নং লতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু মুছা সরদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আঃ মজিদ (এমবিবিএস)। প্রধান বক্তা ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কপিলমুনি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন (ডাবলু)। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ২নং কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম, ৩নং লতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম (বাহার)। এছাড়া উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, পাইকগাছা উপজেলাসহ কপিলমুনি, হরিঢালী, লতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর