শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫ আবেদন গ্রহণ শুরু 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ৬:৩২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মত্যাগকে চিরভাস্বর করে রাখতে “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত ১ জুলাই ২০২৫ তারিখ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের হাতে ২০২৪ সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেয়ার মাধ্যমে ৩৬ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে। এতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), প্রিলি টু মাস্টার্স এবং স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। শিক্ষাবৃত্তির জন্য মূলত দুটি ক্যাটাগরির (১. বিশেষ চাহিদাসম্পন্ন সকল শিক্ষার্থী এবং ২. আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত, কিন্তু মেধাবী শিক্ষার্থীরা) শিক্ষার্থীরা বিবেচিত হবেন। আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুসরণ করে আগামী ৩০-০৯-২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তারা হলেন: স্নাতক (পাস): ২য় বর্ষ (২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ) এবং ৩য় বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ)। স্নাতক (সম্মান): ২য় বর্ষ (২০২২-২৩ শিক্ষাবর্ষ), ৩য় বর্ষ (২০২১-২২ শিক্ষাবর্ষ) এবং ৪র্থ বর্ষ (২০২০-২১ শিক্ষাবর্ষ, ৩য় বর্ষের ফলাফলের ভিত্তিতে)। মাস্টার্স প্রিলিমিনারী: ২০২০-২১ শিক্ষাবর্ষ। স্নাতকোত্তর: ২০২২-২৩ শিক্ষাবর্ষ (অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে)। আবেদনের প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পন্ন হবে। শিক্ষার্থীদের National University College Portal (http://collegeportal.nu.ac.bd)-এ প্রবেশ করে College Login করার পর “শিক্ষাবৃত্তি তথ্যছক” লিংকে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে। এই শিক্ষাবৃত্তি শুধু শহিদদের প্রতি সম্মান প্রদর্শনেরই একটি মাধ্যম নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর