বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৃতীয় ব্যাচের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শনিবার রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মত অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় মোট ১,৬২৯ (এক হাজার ছয়শত ঊনত্রিশ) জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১১টায় শুরু হওয়া এক ঘণ্টার পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়ে ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০টি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফর রহমান ও প্রফেসর ড. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো: মোখলেসুর রহমান এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন,  অধ্যাপক,  বিভিন্ন একাডেমিক কমিটির চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। কিন্তু এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা চালু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর