নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের সহকারী পরিচালক (কম্পিউটার) মোহাম্মদ আলী আজাহার খন্দকার ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ০৮.০০টায় ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আগামীকাল সকাল ০৮.০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান , অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন মোহাম্মদ আলী আজাহার খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।