সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ড. জামাল উদ্দিনের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শোক

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক সুপারনিউমেরারি প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ ২৬ ডিসেম্বর শুক্রবার সকালে ক্যান্সার জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বাদ জুম্মা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক সুপারনিউমেরারি প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থাকাকালীন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও আদর্শ শিক্ষক।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর