সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০১ (এক) জন শিক্ষক ও ১৯ (উনিশ) জন কর্মকর্তাকে অবসর প্রদান

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৯১ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২২, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গতকাল ২১ জুন শনিবার সন্ধ্যা ০৭.০০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৯তম সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চাকুরীকাল ২৫ বছরপূর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০১ (এক) জন শিক্ষক ও ১৯ (উনিশ) জন কর্মকর্তাকে অবসর প্রদান করা হয়।

২৫ বছর চাকুরীপূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোন কর্মচারীকে অবসর প্রদান করার বিধানাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরী সংবিধিতে অন্তর্ভুক্ত করে চাকুরী সংবিধি সংশোধন করার প্রস্তাব ০৩ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৩তম সভায় অনুমোদিত এবং ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনে অনুসমর্থিত হওয়ায় উক্ত বিধি অনুযায়ী সিন্ডিকেট উল্লেখিত সংখ্যক শিক্ষক ও কর্মকর্তাকে অবসর প্রদান করে।

সিন্ডিকেট যাদেরকে অবসর প্রদান করেছে তারা হলেন ড. আবু মোঃ ইকবাল রুমী শাহ্, অধ্যাপক (ইতিহাস); মোঃ হারুন অর রশিদ, উপ-রেজিস্ট্রার; সরকার মোহাম্মদ এরশাদ, উপ-রেজিস্ট্রার; মাহাবুবা খানম, উপ-রেজিস্ট্রার; নাদিরা বেগম, উপ-রেজিস্ট্রার; মোঃ মামুনুর রশিদ, উপ-রেজিস্ট্রার; সুব্রত সাহা, উপ-রেজিস্ট্রার; মনজু সরকার, উপ-রেজিস্ট্রার; মোঃ শাহাজামাল, উপ-রেজিস্ট্রার; মোঃ ওয়াজিয়ার রহমান, উপ-রেজিস্ট্রার; মোঃ রাফিজ আলী খান, উপ-রেজিস্ট্রার; মোঃ আব্দুর রাকিব, উপ-পরিচালক; মোঃ সুলতান উদ্দিন, উপ-পরিচালক; মোঃ আসাদুজ্জামান খান, উপ-পরিচালক; সাকিল আহম্মেদ, উপ-পরিচালক; জাহানারা বেগম, সহকারী রেজিস্ট্রার; আফরোজ আহমেদ বর্ণা, সহকারী রেজিস্ট্রার; মাহফুজা খাতুন, সহকারী রেজিস্ট্রার; এ কে এম সেলিম রেজা, সহকারী পরিচালক এবং মানিক চক্রবর্তী, সেকশন অফিসার।

সিন্ডিকেট সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ সিন্ডিকেটের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর