শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

জাতীয় বিশ্ববিদ্যালয়” জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি কর্মসূচি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

জাতীয় বিশ্ববিদ্যালয়, ১লা জুলাই ২০২৫: ফ্যাসিবাদের অবসানকারী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি সমুন্নত রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রবর্তিত “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা ০৩ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে ৩২জন শহিদ শিক্ষার্থীসহ যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে জাতীয় বিশ্ববিদ্যালয় এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে। শহিদদের অসামান্য দেশপ্রেম, প্রতিবাদী চেতনা এবং আত্নোৎসর্গ দেশের ইতিহাসে এক অবস্মরণীয় অধ্যায় রচনা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় করে রাখতে এবং তাঁদের জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই বৃত্তি শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে দেশের আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে সহায়তা করবে। প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের আবেদনকৃত ৭২৫টি কলেজের মোট ২০২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। প্রতিবছর এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা বছরে এককালীন ৬০০০/- (ছয় হাজার) টাকা পাবেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃমফিদুররহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিশ্ববিদ্যালয়ের ডিন, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর