বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

জাতীয় বেতন কমিশন ২০২৬-এ শিক্ষকদের প্রতি বৈষম্য স্পষ্ট ন্যায্য পে কাঠামোর দাবিঃগাকৃবি শিক্ষক সমিতির

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

জাতির ভবিষ্যৎ নির্মাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজকে উপেক্ষা করে প্রণীত জাতীয় বেতন কমিশন ২০২৬-এর বর্তমান কার্যক্রমে চরম অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। ১৯ জানুয়ারি (সোমবার) এক যৌথ বিবৃতিতে সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, উচ্চতর শিক্ষার মূল স্তম্ভ হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রস্তাবিত বেতন কাঠামোতে সুস্পষ্ট বৈষম্য ও অবমূল্যায়ন প্রতিফলিত হয়েছে। গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখা শিক্ষকরা আজ পে কমিশনের কাঠামোতে অবহেলিত ও বঞ্চিত-যা জাতির জন্য গভীরভাবে হতাশাজনক। তাঁরা গভীর ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, একদিকে প্রশাসনিক ও কারিগরি পদের দ্রুত গ্রেড উন্নয়ন, সুযোগ-সুবিধার বিস্তার অন্যদিকে উচ্চতর যোগ্যতা, গবেষণা, প্রকাশনা ও আন্তর্জাতিকমানের একাডেমিক দায়বদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষকদের জন্য স্থিতিশীল গ্রেড, আর্থিক অবমূল্যায়ন ও মর্যাদাহানিকর প্রস্তাবনা-এটি নিছক অবহেলা নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক বঞ্চনা। শিক্ষক সমাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে পূর্বে সরকারের পক্ষ থেকে স্বতন্ত্র বেতন স্কেল, পদোন্নতির সময়সীমা কমানোসহ নানা আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি। তথাপি শিক্ষকবৃন্দকে আরও অবদমিত করার প্রয়াসে ২০২৬ সালের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।বিবৃতিতে অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র, সম্মানজনক ও বৈষম্যহীন বেতন কাঠামো নিশ্চিত করে পে কাঠামো প্রণয়ন, গ্রেড বৈষম্য নিরসন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জোর দাবি জানানো হয়।’শিক্ষক সমাজ কোনো অনুগ্রহ চায় না-চায় ন্যায্যতা, সম্মান ও মর্যাদা’ উল্লেখ করে গাকৃবিশিসের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যে রাষ্ট্র তার শিক্ষকদের মর্যাদা দিতে ব্যর্থ হয়, তার উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। সুতরাং, জাতীয় বেতন কমিশন ২০২৬-কে শিক্ষাবান্ধব, মানবিক ও বৈষম্যহীন সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর