শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিল মুক্তিযোদ্ধা তৈরিতে আওয়ামীলীগের মেশিন ছিল -মোসলেম উদ্দিন

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৬৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া

 

আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। তিনি বলেন, যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতো তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সমপদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে।

বৃহসপতিবার গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন। কাউন্সিলে গাইবান্ধা জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরম্নল আমীন সরদারের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য দেন জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী আব্দুস সবুর।

পরে মোঃ নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর