বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে শোক দিবস পালন কমিটির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার শ্রীপুর ভবনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়।
বক্তব্যে জামিল হাসান দুর্জয় পচাত্তরের ১৫ আগস্টের হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে জেনারেল জিয়ার বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, ইনডেমনিটি অধ্যাদেশে স্বাক্ষর করার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনের সাথে নিজের সম্পৃক্ততার প্রমাণ দিয়েছেন জেনারেল জিয়া। তাই তার বিচার করা ইতিহাসের দায়। বিএনপি জামাতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন নেতাকর্মীদের।
এসময় গাজীপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন জজ ্, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শেখ মাসুদ পারভেজ জুয়েল, গাজীপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল বীর শহীদের রুহের আত্মার আছে কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।